কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি সমঝোতার’ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র : ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, শনিবার (২১ জুন) মধ্যরাতে চালানো মার্কিন হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সফলভাবে পেছনে ঠেলে দিয়েছে।

একই সঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এখন কূটনৈতিক সমাধানের পথ অনুসন্ধান করছে।

রোববার (২২ জুন) এনবিসির জনপ্রিয় টকশো ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। খবর আল জাজিরার।

ভ্যান্স বলেন, আমরা এই সংঘাতকে দীর্ঘায়িত করতে চাই না। যতটা দূর এগিয়েছে, ততটাই যথেষ্ট। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির ইতি টানতে চাই।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমঝোতা গড়ে তুলতে আগ্রহী। আমরা ইরানিদের সঙ্গে এই বিষয়ে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে চাই, বলেন ভ্যান্স।

তবে মার্কিন এই অবস্থানকে গুরুত্ব না দিয়ে উল্টো সুরে কথা বলেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা কূটনৈতিক সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে।

মার্কিন হামলা এমন এক অবস্থা তৈরি করেছে, যেখানে আর কূটনৈতিক কোনো সম্ভাবনা অবশিষ্ট নেই, বলেন আরাগচি।

বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের বক্তব্যে যেমন তীব্র বিরোধ স্পষ্ট, তেমনি ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে- এমনটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই মনে করছেন, পর্দার আড়ালে আলোচনার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে থাকতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X