কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

ইরানের পরমানু কর্মসূচি পর্যবেক্ষণ করছেন খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের পরমানু কর্মসূচি পর্যবেক্ষণ করছেন খামেনি। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার মধ্যেও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, ‘চুক্তির সীমার মধ্যে আমরা যা করছি, তা নিয়ে কারো আমাদের নির্দেশ দেওয়ার অধিকার নেই।’

জার্মান টেলিভিশন ‘ডাস এর্স্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার (২৩ জুন) রাভানচি স্পষ্টভাবে বলেন, ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (NPT) অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের ফোর্দো, নাটানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষ করে ফোর্দোতে ৬টি বাংকার-বাস্টার বোমা ফেলা হয়েছে, যা মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এছাড়া নাতানজ ও ইসফাহানেও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনের বেশি আহত হয়েছে। দেশজুড়ে হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X