কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলা

তেহরানের এভিন কারাগার। ছবি : সংগৃহীত
তেহরানের এভিন কারাগার। ছবি : সংগৃহীত

তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারের মূল ফটকে একটি সন্দেহভাজন বিমান হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, সোমবার (২৩ জুন) ভোররাতে এ হামলা করা হয়। প্রাথমিকভাবে এটিকে ইসরায়েলি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে সন্দেহ করা হচ্ছে।

রাষ্ট্রীয় টিভি কর্তৃক প্রকাশিত সিসিটিভি ফুটেজের মতো সাদাকালো এক ভিডিওতে দেখা যায়, একটি শক্তিশালী বিস্ফোরণের পর গেটের কাছাকাছি এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনো এই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তেহরানের উপকণ্ঠে অবস্থিত এভিন কারাগার ইরানের অন্যতম কুখ্যাত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে সাধারণত বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিকত্বধারী বন্দি, রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের রাখা হয়। পশ্চিমা দেশগুলো বহুবার এ কারাগারে বন্দিদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ এনেছে।

বিশেষ করে ইরান যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চাপের মুখে পড়ে, তখন এসব বন্দিকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এই কারাগারের একটি বিশেষ অংশ ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দ্বারা পরিচালিত। এই এলিট সামরিক বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে কাজ করে। কারাগারটি আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত।

এভিন কারাগারে হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় হামলার ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X