কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক, তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের ওপর নির্ভর করছে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেলআবিব। ইসরায়েল মনে করছে, তারা খুব শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে।

আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন, ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত, তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয়, যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল-কে বলেন, ‘যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে, তাহলে আমরা এখনই বোমাবর্ষণ বন্ধ করতে পারি। এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘যদি একটি চুক্তি হয়, তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব।’

চ্যানেল-১২ জানায়, অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে—একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে। অথবা, উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য মনে করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার তেহরানের সরকার-নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল একটি বার্তা দিয়েছে—যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে, তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াল্লা বলেছে, যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনিই এখনো প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের আশা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হবে। তবে, যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে, তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করেছে তেলআবিব।

রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধে যেতে চায় না। তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X