কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:৫৯ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কাতারে ইরানের হামলা প্রতিশোধের সূচনা মাত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরে অবস্থিত কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে সোমবার (২৩ জুন) বিকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে বিশ্লেষকরা তেহরানের প্রতিশোধ নেওয়ার সূচনা হিসেবে দেখছেন। আল-জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র শনিবার (২১ জুন) মধ্যরাতে তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে, তার জবাবেই এই পাল্টা আঘাত হেনেছে তেহরান। তবে এই প্রতিক্রিয়া কতটুকু বিস্তৃত হবে, তা এখনো স্পষ্ট নয়। এটি এককালীন হামলা, নাকি আরও বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত- সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।

বিশ্লেষকদের মতে, এই হামলা হতে পারে এমন এক অজুহাত, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিক্রিয়া দেখাতে পারে বা পরোক্ষভাবে নতুন করে যুদ্ধাবস্থায় জড়াতে পারে।

কিছু পর্যবেক্ষক মনে করছেন, এই হামলা হয়তো সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং যুক্তরাষ্ট্রকে আগেই বিষয়টি জানানো হয়েছিল। অনেকটা ২০২০ সালের মতো, যখন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার পর তেহরান প্রতিশোধ নেয়, কিন্তু মার্কিন ঘাঁটির সেনাদের নিরাপত্তার স্বার্থে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল।

এমনকি সম্প্রতি ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে হামলার ক্ষেত্রেও ইরান পূর্বাভাস পেয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব অনুমান এখনো নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে দাঁড়ায়নি।

এই হামলার মধ্য দিয়ে পরিস্থিতি কীভাবে এগোবে, তা সময়ই বলে দেবে। তবে এতটুকু স্পষ্ট, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা এক নতুন ও অনিশ্চিত মোড়ে প্রবেশ করেছে। আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টিতে, এটি একেবারেই অভূতপূর্ব ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X