কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান

পরমাণু নির্দেশক। ছবি : সংগৃহীত
পরমাণু নির্দেশক। ছবি : সংগৃহীত

ইরান শিগগির পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে দাঁড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও অধ্যাপক ফোয়াদ ইজাদি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান এতদিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে। কারণ দেশটি এনপিটি চুক্তির সদস্য। কিন্তু এ সহযোগিতার কোনো বাস্তব লাভ ইরান পায়নি।

তিনি বলেন, চুক্তির ১০ নম্বর ধারা অনুযায়ী যে কোনো দেশ নিজের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। ইরানও সে পথেই হাঁটতে পারে আগামী কিছু দিন বা সপ্তাহের মধ্যে।

ফোয়াদ ইজাদি আরও বলেন, চুক্তির সদস্য না হয়েও অনেক দেশ পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে। ইসরায়েলই তার বড় উদাহরণ। তারা এনপিটির সদস্য নয়। অথচ ইরান সব নিয়ম মেনেও হামলার শিকার হয়েছে।

তার মতে, ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় যেগুলো সবসময় আন্তর্জাতিক নজরদারির আওতায় ছিল, সেগুলোর ওপর হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও জানান, ইরানের সংসদের বেশিরভাগ সদস্য এখন এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। বিষয়টি খুব শিগগির ইরানে উচ্চপর্যায়ে আলোচনায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টানা ১২ দিন যুদ্ধের পর আজ মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সফলতা কামনা করলেও পূর্ণ যুদ্ধবিরতি নিয়ে সংশয় রয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X