কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানে যুদ্ধের অবসান : তেহরানের বর্তমান পরিস্থিতি

তেহরানে খুলতে শুরু করেছে দোকানপাট। ছবি : সংগৃহীত
তেহরানে খুলতে শুরু করেছে দোকানপাট। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম সূর্যোদয়। এ যেন বহু বছর অন্ধকারের পর সূর্যের দেখা। তাইতো তেহরানের মানুষ যে যার মতো নতুন আলোয় উদযাপনে ব্যস্ত।

বুধবার (২৫ জুন) আলজাজিরার প্রতিনিধি তেহরানের পরিস্থিতি বর্ণনা করেন এভাবে, ‘আজ আরেকটি দিন এবং তেহরান যেন আজ আরেকটি নতুন শহর। অনেকে তাদের বাড়িতে, দোকানে ফিরতে শুরু করেছে। দোকানগুলো খুলতে শুরু করেছে। রেস্তোরাঁ, কফি শপগুলো মানুষে ভরে উঠেছে। তেহরানের কেন্দ্রস্থলে এনগেলাব স্কোয়ার বা রেভল্যুশন স্কোয়ারের মতো কিছু চত্বর যুদ্ধের অবসান উদযাপন করা মানুষে পরিপূর্ণ।’

সংবাদ সংস্থাটির বর্ণনা বলছে, এই ১২ দিনের অভিজ্ঞতা মানুষের বুকের ওপর যেন চেপে বসেছিল। তাই, তারা এখন অনেক ভালো বোধ করছে।

যুদ্ধের অবসান এবং নিরাপত্তা ফিরে আসায় তেহরানের বাসিন্দারা তাদের বাড়িতে ফিরতে পারছে। তারা রাস্তায় আগের মতো অবাধে চলাচল পারছে এবং তাদের অনুভূতি প্রকাশ করতে পারছে। এটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের জনগণের কাছে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি ইসরায়েলের শুরু করা এই যুদ্ধ বন্ধ হওয়া এবং স্থিতিস্থাপকতার জন্য জনগণের প্রশংসা করেন।

এদিকে নতুন করে আক্রমণের ব্যাপারেও সতর্ক ইরান। দেশটি তার কড়া অবস্থান বজায় রেখেছে। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চূর্ণকারী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাঘারি।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও অপরাধী ইহুদি শাসকগোষ্ঠীকে ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, ইরানের ওপর আগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল-উদেইদ ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটা শিক্ষা দিয়েছে। এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X