কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:৪৬ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলের বিরুদ্ধে ইরান ঐশ্বরিক বিজয় পেয়েছ’

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইরান ‘ঐশ্বরিক বিজয়’ অর্জন করেছে বলে দাবি করেছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে ইরানকে এই ‘গৌরবময় ও ঐতিহাসিক বিজয়’-এর জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে গোষ্ঠীটি। খবর মেহের নিউজ এজেন্সির

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, এই বিজয় প্রকাশ পেয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত সুনির্দিষ্ট ও ব্যথাতুর হামলায় এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপরীতে ইরানের দ্রুত ও দৃপ্ত প্রতিক্রিয়ায়।

সংগঠনটি আরও বলেছে, এটি কেবল একটি সামরিক সাফল্য নয়, বরং আমেরিকান আধিপত্য ও ইহুদি দম্ভের বিরুদ্ধে প্রতিরোধের এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা।

প্রসঙ্গত, চলতি মাসের ১৩ জুন, ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। দেশটির সরকার দাবি করে, জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে। তবে হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে, যা পরবর্তী ১২ দিন জুড়ে রূপ নেয় এক রক্তক্ষয়ী সংঘাতে।

এই সংঘর্ষের মধ্যেই যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতে দেশটিতে অন্তত ৬১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ৭০০ জনের বেশি। অন্যদিকে, ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের হামলায় তাদের অন্তত ২৮ জন নাগরিক নিহত হয়েছেন।

সবশেষে, উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর মঙ্গলবার (২৪ জুন) কার্যকর হয় যুদ্ধবিরতি। যদিও সাময়িক শান্তি ফিরেছে, বিশ্লেষকরা আশঙ্কা করছেন- এই সংঘাত মধ্যপ্রাচ্যে এক নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার সূচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X