কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় পরমাণুবিজ্ঞানীসহ একই পরিবারের নিহত ১২

ইরান-ইসরায়েল সংঘাতে ধ্বংসযজ্ঞের চিত্র। ছবি : সংগৃহীত
ইরান-ইসরায়েল সংঘাতে ধ্বংসযজ্ঞের চিত্র। ছবি : সংগৃহীত

ইসরায়েলি এক গুপ্ত হামলায় ইরানি পারমাণুবিজ্ঞানী সেদিগি সাবের নিহত হন। একই হামলায় তার পরিবারের আরও ১১ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নারী, শিশু ও বয়স্ক সদস্যও। খবর আলজাজিরার।

প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২২ জুন) রাতে ইরানের উত্তরাঞ্চলের আস্তানে আশরাফিয়েহ শহরে এ হামলা হয়। এটি কাস্পিয়ান সাগরের কাছাকাছি অবস্থিত। ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এ হামলা হয়।

প্রকাশিত পারিবারিক ছবিতে দেখা যায়, একটি ঘরে থাকা সাবের পরিবারের সবাই ওই হামলায় নিহত হন। এই হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১২ দিনে ইসরায়েল অন্তত ১৪ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। যদিও এসব হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে আন্তর্জাতিক মহলে এই ঘটনাগুলোকে ‘টার্গেটেড কিলিং’ এবং ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে দেখা হচ্ছে।

এই হত্যাকাণ্ড ইরানজুড়ে গভীর শোক ও উত্তেজনার জন্ম দিয়েছে। দেশটির রাজনীতিক, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ।

ইরানের এক শীর্ষস্থানীয় সংসদ সদস্য বলেন, ‘বিজ্ঞানীদের হত্যা করা মানে জাতির ভবিষ্যৎ ও আত্মনির্ভরতা নষ্ট করার চেষ্টা। এটি কোনো সামরিক সংঘর্ষ নয়, এটি আমাদের ভবিষ্যতের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ।’

তেহরান এরই মধ্যে এ ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এদিকে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন করে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই হামলা যদি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X