বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইউসুফ (আ.)-এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ

ফিলিস্তিনের নাবলুসে হজরত ইউসুফ (আ.)-এর সমাধি
ফিলিস্তিনের নাবলুসে হজরত ইউসুফ (আ.)-এর সমাধি

ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের কবর জিয়ারতে যান একদল ইসরায়েলি। এ সময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয়। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে শুক্রবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন বলছে, সংঘর্ষে জড়িত ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যার নেতৃত্ব দিচ্ছেন যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলিদের উদ্ধার করে।

তবে ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম হায়োম বলছে, সংঘর্ষের পর ফিলিস্তিন কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে এবং পরে তাদের আইডিএফের কাছে হস্তান্তর করে।

ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের খবর জানার পর ইসরায়েলিদের আরও কয়েকটি দল নাবলুসে প্রবেশের চেষ্টা করে। তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ।

ওয়াল্লা সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হজরত ইউসুফ আলাইহে ওয়াসাল্লামের কবরের কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের পথরোধ করেন ফিলিস্তিনি বাসিন্দারা। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন ইসরায়েলি আহত হন।

পরবর্তীতে সব ইসরায়েলিকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এই ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই হজরত ইউসুফ (আ.) সম্মানীয় নবী। তার সমাধি ঘিরে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও নাবলুসের সেই সমাধিকে অনেক মুসলমান ইউসুফ (আ.) -এর মনে করেন না। তাদের দাবি, হজরত ইউসুফ নয়, এখানে ১৮ শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওইকতকে সমাহিত করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X