কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ইরান

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মসউদ পেজেশকিয়ান।  ছবি : সংগৃহীত
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মসউদ পেজেশকিয়ান।  ছবি : সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও সহযোগিতা জোরদারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় ইরান। রোববার (২৯ জুন) মন্ত্রিসভা এক বৈঠকে এমন ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মসউদ পেজেশকিয়ান।

তিনি জানান, তেহরান বিশ্বাস করে পারস্য উপসাগর কেবল ভৌগোলিক অঞ্চল নয়। এটি আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের প্রতীক। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দৃঢ় করা সমগ্র ইসলামী বিশ্বের জন্য শান্তি ও উন্নয়নের বার্তা বহন করে।

তিনি বলেন, ‘১২ দিনের যুদ্ধে আমাদের জাতীয় প্রতিরোধ সম্ভব হয়েছে কেবল সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় দিকনির্দেশনা ও নেতৃত্বে। তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পেজেশকিয়ান দেশের ভেতরে ও আন্তর্জাতিক মহলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সহায়তার কথাও উল্লেখ করেন। ধর্মীয় নেতা, আলেম, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, গণমাধ্যমকর্মীসহ সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রবাসী ইরানিদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় বিদেশে বসবাসকারী ইরানিরা তাদের দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। তাদের এই অবদান সত্যিই প্রশংসনীয়।’

আঞ্চলিক কূটনীতি প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম প্রধান নীতি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। তিনি জানান, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে পূর্ণমাত্রায় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X