কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

ইসরায়েলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানে অন্তত ৯৩৫ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর সোমবার (৩০ জুন) এ হতাহতের চিত্র প্রকাশ করল ইরান সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র একটি প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘জায়নিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের ১২ দিনের যুদ্ধে এখন পর্যন্ত ৯৩৫ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।’

জাহাঙ্গীর জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী এবং ৩৮ শিশু রয়েছে। তিনি আরও বলেন, রাজধানী তেহরানের বিখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। নিহতদের মধ্যে রয়েছেন কারাবন্দি, তাদের দর্শনার্থী আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। হামলায় সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও বেসামরিক আবাসিক এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তেল আবিব, হাইফা, আশদোদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পাল্টা আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

সংঘর্ষ ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে জাতিসংঘ এবং ওমানসহ কয়েকটি আন্তর্জাতিক শক্তি। যুদ্ধবিরতির পর উভয় দেশই নিজ নিজ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X