শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা বললেও ইরান জানিয়েছে, তারা এখনই কূটনৈতিক পথে ফিরছে না। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। তবে আমি মনে করি না আলোচনা এত দ্রুত আবার শুরু হবে।’

যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের ফরদো, ইসফাহান ও নাটান্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাত শেষ হয় যুদ্ধবিরতিতে। এই প্রেক্ষাপটে আরাঘচি বলেন, ‘আলোচনায় ফিরতে হলে আমাদের আগে নিশ্চিত হতে হবে যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না।’

ট্রাম্পের দাবি, হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানান, ব্যাপক ক্ষতি হলেও পূর্ণ ধ্বংস হয়নি এবং ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করতে পারবে।

আরাঘচির মন্তব্য, ‘বোমা ফেলে প্রযুক্তি ও জ্ঞান ধ্বংস করা যায় না। আমাদের ইচ্ছা থাকলে আবার এগিয়ে যেতে পারব।’ শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে তিনি ‘জাতীয় গর্বের অংশ’ হিসেবেও উল্লেখ করেন।

আগামী সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকে ইরান ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা বাড়ায়, তবে তিনি আবার হামলার নির্দেশ দিতে পারেন।

জবাবে আরাঘচি বলেন, ‘এমন পদক্ষেপের কোনো আন্তর্জাতিক আইনগত ভিত্তি নেই। আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘১২ দিনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি, নিজেদের রক্ষা করতে পারি। আবার হামলা হলে, আমরা প্রতিরোধ করবই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X