বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

খামেনি, ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
খামেনি, ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গোটা মুসলিম উম্মাহ যখন নির্যাতনের ছায়ায় নতজানু, তখন ইরানের মিম্বার থেকে উচ্চারিত আয়াতুল্লাহ আলি খামেনির কণ্ঠে শোনা যায় প্রতিরোধের ধ্বনি। যেখানে আরব শাসকরা নীরব চুক্তিতে গাজার মুসলিমদের রক্ত বিক্রি করছে, সেখানে খামেনির ভাষণে দেখা মেলে কালো মেঘের ফাঁকে এক চিলতে আশার আলো।

পশ্চিমা নেতাদের চক্ষুশূল হয়েও ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক পদে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই স্বল্প ব্যয়, সরল ও ধর্মনিষ্ঠ জীবন যাপন করলেও ধন-সম্পত্তি নিছক কম নেই তার। যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বহুবার কিনতে পারেন এই নেতা। তাহলে ভাবুন কত সম্পদ রয়েছে তার হাতে।

ব্যক্তিগত জীবনে নেই কোনো রাজকীয়তা, কিংবা অর্থের জৌলুস। আছে কেবল দায়িত্ববোধ, তাকওয়া ও আল্লাহর কাছে সমর্পণ। এমন সাদামাটা খামেনির জীবন হলেও, বাস্তবতা কিন্তু ভিন্ন। আল্লাহর দেওয়া অঢেল সম্পদের মালিক তিনি। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ধনী নেতাদেরও একজন তিনি। যার আঁচ পাওয়া যায় বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে।

২০১৩ সালে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবদনে বলা হয়, খামেনির প্রায় ৯৫ বিলিয়ন ডলার পরিমাণ সম্পদ রয়েছে। তবে, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে মার্কিন কর্মকর্তাদের মতে, তা বেড়ে ২০০ বিলিয়নের কাছাকাছি হতে পারে। তবে এ বিষয়ে পাকাপোক্ত তথ্য পাওয়া না গেলেও সেলিব্রেটি নেট ওয়ার্থ বলছে, খামেনির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৫০ হাজার মার্কিন ডলার রয়েছে।

ইরানি বিপ্লব-পরবর্তী সময়ে বাজেয়াপ্ত হওয়া অগণিত সম্পদকে রক্ষণাবেক্ষণ করা এবং তা ইসলামের কাজে ব্যবহারের জন্য সেতাদ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়। যার নিয়ন্ত্রণ করেন আলি খামেনি। মূলত এ প্রতিষ্ঠানটির আর্থিক পরিমাণ বর্তমানে ৯৫ থেকে ২০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। পশ্চিমাদের দাবি, খামেনি সরাসরি এসব সম্পদের মালিক না হলেও যেগুলোর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। বলা হয় সেদাতের উপার্জন সরকারি বাজেটের বাইরে। এর ওপর সংসদ বা রাষ্ট্রপতির কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক বিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং ক্ষমতা কায়েম রাখতে এই সম্পদ ব্যবহার করা হয়।

পশ্চিমাদের তথ্যের সঙ্গে বাস্তবের এই সুপ্রিম লিডারের মিল খুঁজে পাওয়া যায় না। ইরানের সর্বোচ্চ নেতা হয়েও খামেনির জীবনচর্চা এক সাধারণ আলেমের মতো—নম্রতা, সাদামাটা পোশাকেই দেখা যায় এই নেতাকে। নিজের জন্য দেশ-বিদেশে নেই কোনো বিলাসী প্রাসাদ কিংবা ব্যক্তিগত বিমান। বিশ্বের বহু নেতা ভোগবিলাসে গা ভাসালেও তিনি আজও ইসলামের জন্য আত্মত্যাগে প্রস্তুত।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X