কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বেনামে ফ্ল্যাট কিনেছেন নেতানিয়াহুর ছেলে

নেতানিয়াহু ও তার ছেলে ইয়ার। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু ও তার ছেলে ইয়ার। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিতর্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশে গাজায় প্রতিনিয়ত ঝরছে রক্ত। দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল। আগ্রাসন বাদী হিসেবে খবরের শিরোনাম হচ্ছেন তিনি বহুবার। এবার তিনি নন, তার ছেলের খবর সামনে এসেছে। কারণ যুক্তরাজ্যে তিনি বিলাসবহুল বাড়ি কিনেছেন। তাও আবার নিজের নাম বদলে, ভিন্ন এক নামে।

ইসরায়েলের ব্যবসায়িক ও অর্থনৈতিক পত্রিকা ‘ক্যালকালিস্ট’ -এর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু ব্রিটেনের অক্সফোর্ড শহরে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই সম্পত্তির মূল্য ছিল পাঁচ লাখ ইউরোরও বেশি। তবে পরিচয় লুকিয়ে লন্ডনে নাম ধারণ করেন আভি আভনের সেগাল হিসেবে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, এই বিশাল অঙ্কের সম্পত্তি কেনার বিষয়ে ইসরায়েলের কর কর্তৃপক্ষকে কোনো ধরনের জবাবদিহি করেননি।

বিশ্লেষকরা ধারণা করছেন, এ ধরনের গোপন লেনদেনের ফলে জনগণের আস্থা পুরোপুরি হারাতে পারেন নেতানিয়াহু। কারণ, ইসরায়েলি আইনে বিদেশে কারও স্থাবর সম্পত্তি থাকলে নির্ধারিত হারে কর পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু ‘ক্যালকালিস্ট’-এর অভিযোগ, ইয়ার নেতানিয়াহু সম্পদের প্রকৃত হিসেব গোপন রেখে সরকারের কাছে কম কর পরিশোধ করেছেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেতানিয়াহু পরিবারের সদস্যদের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে স্বচ্ছতা ও অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে তাদের কর্মকাণ্ড একাধিকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X