কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

গিনেস বুকে স্থান করে নিয়েছেন ইরানের চুম্বক পুরুষ

আবুল ফজল মোখতারীর শরীরে লেগে আছে চামচ। ছবি : সংগৃহীত
আবুল ফজল মোখতারীর শরীরে লেগে আছে চামচ। ছবি : সংগৃহীত

ইরানের এক ব্যক্তি ‘চুম্বক পুরুষ’ খেতাব পেয়েছেন। চামচ, পাথর, কাঠ থেকে শুরু করে গিটার সব কিছু তার শরীরে লেগে থাকে। তিনি ৩টি পৃথক ইভেন্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।

চুম্বক পুরুষ আবুল ফজল মোখতারীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি ধারণ করা এক ফুটেজে দেখা যায়, মোখতারীর মুখ এবং পেটের সঙ্গে কয়েক ডজন চামচ লেগে আছে। তিনি জানান, এই ক্ষমতা তার ছোটবেলা থেকেই হয়েছিল।

একজন ডাক্তার মোখতারীকে বলেছিলেন, মোখতারী আপনি আপনার শরীরের ইলেকট্রনগুলো সঞ্চালন করছেন। আপনি বস্তুগুলোকে ইলেকট্রন দিচ্ছেন, যে কারণে এই বস্তুগুলো আপনার শরীরে লেগে থাকে।

মোখতারী আরও জানান, তার শরীর ঢেকে না রাখলে এই ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ জন্য বস্তুগুলোকে নিজের সাথে লেগে থাকার জন্য তিনি পোশাক খুলে রাখেন।

গিনেস বুকে রেকর্ডের তথ্য মতে, মোখতারী ২০২২ সালে সর্বপ্রথম ৮৫টি চামচ নিজের শরীরে লাগিয়ে গিনেস বুকে রেকর্ড গড়েন। এরপর ২০২৩ সালে ৮৮টি চামচ লাগিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি মাসে ইরানি এই নাগরিক তার শরীরে ৯৬টি চামচ সংযুক্ত করে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড ভাঙেন, যা গিনেস বুকে তৃতীয়বারের মতো স্থান করে নিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X