কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল

গাজার ধ্বংসস্তূপে এক শিশু। পুরোনো ছবি
গাজার ধ্বংসস্তূপে এক শিশু। পুরোনো ছবি

ফিলিস্তিনের গাজায় নতুন ভয়ংকর বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে শিশুদের হত্যা করতে এ বোমা দিয়ে হামলা করছে ইসরায়েল। সম্প্রতি নিহত শিশুদের সুরতহালে স্থানীয় চিকিৎসক দল বিষয়টি নিশ্চিত হয়েছে।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে শুক্রবার (১৮ জুলাই) ভোর থেকে কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ ও বোমাবর্ষণ কবলিত উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা বর্ণনাতীত। প্রতিদিনের আহতদের চাপে চিকিৎসকদের বাছাই করে চিকিৎসা দিতে বাধ্য করছে।

শুক্রবার সর্বশেষ হত্যাকাণ্ডের মধ্যে পূর্ব গাজা শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

এর আগে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় বড় ধরনের আগুন লেগেছে এবং শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আল-মাওয়াসিতে বারবার মারাত্মক ইসরায়েলি গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

মরিয়া হয়ে সাহায্যের সন্ধানে থাকা সাতজনকেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ বলেছেন, শিশুসহ আহতদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিছু কিছু ক্ষত ড্রোন হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোতে পেরেক, ধাতু এবং ধারাল পদার্থ থাকে। যা বিস্ফোরণের পর তীব্রগতিতে ছড়িয়ে পড়ে আঘাত হানে। ফলে অভ্যন্তরীণ রক্তপাত হয়। এই আক্রমণগুলো ক্রমবর্ধমান এবং বিশাল জনসমাগম, বাজারে বা পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের লক্ষ্য করে করা হচ্ছে।

মাহমুদ আরও যোগ করেন, ইসরায়েল ভিন্ন অস্ত্র ব্যবহার করার দাবি করছে। আমরা যখন মাটিতে তাকাই, তখন আমরা দেখতে পাই যে হতাহতের সংখ্যা ইসরায়েলের কথার বিপরীত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X