কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বড় হচ্ছে সিনেমার বাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে ২০১৮ সালে পুনরায় সিনেমা দেখানো শুরু হয়। মাত্র পাঁচ বছরের মধ্যে সিনেমা খাত থেকে আয় হয়েছে প্রায় সাড়ে ৫৫ কোটি সৌদি রিয়াল। গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির অডিওভিজ্যুয়াল মিডিয়ার জেনারেল কমিশনের বরাতে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

অডিওভিজ্যুয়াল মিডিয়ার জেনারেল কমিশন বলছে, মধ্যপ্রাচ্যে সিনেমার সবচেয়ে বড় বাজার সৌদি আরব। দেশের ২১টি শহরে সাতটির বেশি অপারেটর রয়েছে। ৬৯টি সৌদি সিনেমা হলে ৬৪ হাজারের বেশি আসন রয়েছে এবং এক কোটির বেশি টিকিট বিক্রি হয়েছে।

সৌদি এই কমিশনের মতে, তাদের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো আমেরিকান অ্যাকশন ড্রামা ফিল্ম ‘টপ গান : ম্যাভেরিক’। সিনেমাটি এরই মধ্যে ৮ কোটি ৪০ লাখ রিয়াল আয় করেছে।

এ ছাড়া চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সৌদি সিনেমা খাতে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে গত বছরের তুলনায় সিনেমা প্রযোজনার পরিমাণও বেড়েছে। গত বছর যেখানে এক হাজার ৩০০ সিনেমা নির্মিত হয়েছে সেখানে এ বছর এক হাজার ৭০০ সিনেমা নির্মিত হয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X