কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জানাজার সময় নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা

আরব আমিরাতে মুসল্লিরা। ছবি : সংগৃহীত
আরব আমিরাতে মুসল্লিরা। ছবি : সংগৃহীত

জানাজা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে জানাজা ও দাফনের কাজ না করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাতের ইসলামিক বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মের তীব্র গরমের কারণে জনগণকে সকাল বা সন্ধ্যার সময় দাফন-কাফনের কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে জানাজা ও দাফনের কাজ না করার আহ্বান জানানো হয়েছে। রোদের তাপে হিটস্ট্রোক ও হিট এক্সহস্টশনের মতো স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানবজীবনের সুরক্ষা ইসলাম ধর্মের অন্যতম মৌলিক লক্ষ্য। এই নীতিকে গুরুত্ব দিয়ে আমিরাত সরকার বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ ও আইন বাস্তবায়ন করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগটি গ্রীষ্মকালীন স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। গত ২৩ মে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা মসজিদ এবং পাবলিক স্কোয়ারে নির্দিষ্ট ছায়াযুক্ত এলাকা প্রদান করবে। এর ফলে এটি তীব্র গরম এবং উচ্চ তাপমাত্রা থেকে অত্যন্ত প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করবে।

আমিরাতে গ্রীষ্মকালের গরম শুধু অস্বস্তিকর নয়, এটি বিপজ্জনকও হতে পারে। দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় থাকলে শরীরে পানিশূন্যতা, হিটস্ট্রোক, ত্বকের সমস্যা ও শ্বাস-প্রশ্বাসের জটিলতা দেখা দিতে পারে। দেশটিতে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতার মাত্রার কারণে বাসিন্দাদের ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, ত্বকের জ্বালাপোড়া এবং শ্বাসকষ্টের ঝুঁকি রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X