কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ভেজাল মদে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুয়েতে ভেজাল মদ পান করে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন। মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১৬০ জন। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কুয়েতে অ্যালকোহল আমদানি, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির আইন অনুযায়ী, এসব অপরাধের জন্য রয়েছে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও ভারী জরিমানার বিধান। তবুও দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র গোপনে আবাসিক ও শিল্প এলাকাজুড়ে গড়ে তুলেছিল অবৈধ মদের কারখানা। সম্প্রতি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এমন ৬টি কারখানা ধ্বংস করেছে এবং আরও ৪টি স্থাপনা সিলগালা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কারখানায় অ্যালকোহলের পরিবর্তে মিশিয়ে দেওয়া হতো মিথানলসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ। কম খরচে দ্রুত মদ প্রস্তুত করার জন্য এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হলেও তা প্রাণঘাতী প্রমাণিত হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রেপ্তারদের মধ্যে এক বাংলাদেশি নাগরিক এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে। তার নেতৃত্বে দেশজুড়ে ভেজাল মদ সরবরাহ ও বিক্রির একটি নেটওয়ার্ক গড়ে উঠেছিল। তদন্তে জানা গেছে, ওই চক্রের সঙ্গে আরও কয়েকটি এশীয় দেশের নাগরিক জড়িত ছিল।

এছাড়া গ্রেপ্তার হওয়া এক নেপালি নাগরিক পুলিশের কাছে স্বীকার করেছে, কীভাবে তারা মিথানল মিশিয়ে এই মদ তৈরি করত এবং কোন পথে তা বিভিন্ন এলাকায় সরবরাহ হতো।

প্রথম দিকে এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশ পায়। তবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। এখনও চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিক, যারা জীবিকার জন্য কুয়েতে অবস্থান করছিলেন।

এ ঘটনায় কুয়েতজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা বিষয়টিকে দেশটির জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করছেন। অনেকেই অবৈধ অভিবাসী ও শ্রমিকদের মাধ্যমে অপরাধচক্র বিস্তারের অভিযোগ তুলেছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান আরও জোরদার করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X