সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে ৫ মাস পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ওই দুই নেতার প্রাথমিক সদস্য পদ থেকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল দুই নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদুল হাসান রঞ্জন বলেন, আমি কোনো অপরাধ করি নাই। আমি দলের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অবশেষে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। এ জন্য দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে আমার দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নেতাকর্মীরা সবসময়ই আমার সঙ্গে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X