বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামির। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামির। ছবি : সংগৃহীত

গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়েই বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘোষণা ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই নয়, আন্তর্জাতিক পরিসরেও সংকটে পড়ছে ইসরায়েল। একে একে মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

এমন পরিস্থিতিতে জানা গেছে, নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় সন্তুষ্ট নন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি উল্টো প্রধানমন্ত্রীকে জিম্মি বিনিময় চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন। সেনাপ্রধান ও সরকারপ্রধানের এই দূরত্বকে ঘিরেই বাড়ছে জল্পনা-কল্পনা : ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে?

সেনাবাহিনীর অসন্তোষ

ইসরায়েলি সেনারা প্রকাশ্যেই সতর্ক করেছে- পুরো গাজা দখল করতে প্রয়োজন দানবীয় শক্তি ও বিপুল সংখ্যক সেনা। তাদের মতে, হাজার হাজার সৈন্য মোতায়েন করলেও কাজটি সহজ হবে না। গাজা শহর পুরোপুরি ধ্বংস করতে লেগে যেতে পারে কয়েক মাস, এমনকি এক বছরেরও বেশি সময়।

এরই মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধে সেনাদের ভেতর ক্লান্তি, ভয় ও হতাশা বাড়ছে। দুই বছরের সংঘাতে প্রাণ হারিয়েছে শত শত সেনা, আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। মনোবল ভেঙে পড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ কমে গেছে সেনাদের ভেতর।

সরকারের সঙ্গে সেনাবাহিনীর টানাপোড়েন

তবু নেতানিয়াহু নিজের পরিকল্পনা বাস্তবায়নে অটল। তিনি ইতোমধ্যে ৬০ হাজার রিজার্ভ সেনাকে ২ সেপ্টেম্বর রিপোর্ট করতে বলেছেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছেন এবং জিম্মি বিনিময় চুক্তিতে সমাধান খুঁজতে আহ্বান জানাচ্ছেন।

অভ্যুত্থানের সম্ভাবনা কতটা?

বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর এমন দ্বন্দ্ব সামনে আসতেই প্রশ্ন উঠছে- তাহলে কি ইসরায়েলে সামরিক অভ্যুত্থান অনিবার্য? বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ বলছে, এমন কিছু ঘটার সম্ভাবনা তুলনামূলক কম। শক্তিশালী ডিপ স্টেটও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না।

সবচেয়ে সম্ভাব্য যে চিত্র দেখা দিতে পারে তা হলো- নেতানিয়াহুকে হয়তো হত্যা করা হতে পারে বা অন্য কোনো উপায়ে ক্ষমতা থেকে সরানো হবে। এরপর নতুন নির্বাচনের আয়োজন করা হবে। উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হত্যার নজিরও রয়েছে।

সব মিলিয়ে, ইসরায়েলে সামরিক অভ্যুত্থান সরাসরি না ঘটলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার টানাপোড়েন যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X