কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

পাহারায় এক সিরিয়ান সেনা। ছবি : সংগৃহীত
পাহারায় এক সিরিয়ান সেনা। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েল ও আলজাজিরা সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এল আকবরিয়া টিভির বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

সিরিয়ার সংবাদমাধ্যমটি আজ বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, দামেস্কের উপকণ্ঠে আল-কিশওয়াহ শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলি ড্রোন আঘাত হানে। বড় বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশ। পরে সেখান থেকে ছয় সেনার মরদেহ উদ্ধার করা হয়।

গত ডিসেম্বের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে দেশটির অভ্যন্তরে হামলা শুরু করে ইসরায়েল। তখন বাশার বাহিনীর ফেলে যাওয়া ঘাঁটিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধ্বংস করাই ছিল ইসরায়েলের লক্ষ্য। এরপর মাসের ব্যবধানে সামরিক-বেসামরিক স্থাপনা, ‍গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল।

মাঝে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে কিছুটা দমে ছিল ইসরায়েল। কিন্তু সম্প্রতি দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েলি সেনা অভিযান শুরু হয়। সিরিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানোর এক দিন পরই সরকারি বাহিনীর ওপর হামলা ও হতাহতের ঘটনা ঘটল।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ার অভ্যন্তরে ৯টি পোস্টে আইডিএফ মোতায়েন করা হয়েছে। যার বেশিরভাগই দেশগুলোর সীমান্তে জাতিসংঘ-প্রহরী বাফার জোনের মধ্যে।

এ ছাড়া ইরাক থেকে মার্কিন বাহিনীর বিশাল একটি বহরকেও সিরিয়ায় মোতায়েন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-শাদ্দাদি ঘাঁটিতে অবস্থান নেয়।

শাফাক নিউজের সংবাদদাতা জানায়, সর্বশেষ কনভয়টিতে প্রায় ৮০টি ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সাঁজোয়া যান, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক ও সাঁজোয়া যান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আল-জির ও কাসরাক ঘাঁটির দিকে গিয়েছিল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X