কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

ভাসানী জনশক্তি পার্টির গণজমায়েতে বক্তব্যকালে শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত
ভাসানী জনশক্তি পার্টির গণজমায়েতে বক্তব্যকালে শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাসানী জনশক্তি পার্টির গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বাবলু বলেন, গত ১৬ বছর কীভাবে একটা ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে, সেটা আমরা সবাই জানি। তারা গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে দেশকে একটা অন্ধকার সময়ে নিয়ে গিয়েছিলো। আমরা জনগণের সহযোগিতায় সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। আমরা গণতন্ত্র মঞ্চ ও বিএনপি মিলে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে পারব।

এ সময় আগামী নির্বাচনে অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ঢাকা-১৭ আসনে ভাসানী জনশক্তি পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।

ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আবু ইউসুফ সেলিম, দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মো. আবদুল কাদের আলমাস, প্রেসিডিয়াম সদস্য পারভীন নাসের খান ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান তপন তালুকদার প্রমুখ। গণজমায়েতে ভাসানী জনশক্তি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X