কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। একইসঙ্গে দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে পুনর্গঠন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছে।

তুরস্ক মনে করছে, ইসরায়েলকে থামানো না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও হতে পারে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১০

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১১

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১২

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৩

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৪

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৫

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৬

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

১৯

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

২০
X