কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা, ব্যাপক ক্ষয়ক্ষতি

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ সেনা নিহতের তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই হামলায় চার সেনা নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজা হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তীব্র গুলিবর্ষণের মধ্যে সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে। সেখানে থেমে থেমে যুদ্ধ হয়। সর্বশেষ পরিস্থিতি এখনও অজানা।

শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে। ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে। এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা বাড়ছে।

সর্বশেষ মৃত্যুর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪৫৫ জনে দাঁড়িয়েছে। তবে হামাস যোদ্ধারা দাবি করছে, ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে। নিহতের সংখ্যা আরও বেশি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X