কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা!

আরব নেতারা। পুরনো ছবি
আরব নেতারা। পুরনো ছবি

প্রায় এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। হামলায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তাকর্মীও ছিলেন। ইসরায়েল দাবি করে, এ হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা। কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে। এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা।

হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। প্রস্তাব অনুসারে, দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দি বিনিময়ের উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানায়, তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে না পারায় আফসোস করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে দোহায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। এর পরপরই কাতার জরুরি আরব-ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে। আগামী সোমবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৭০টির বেশি দেশের নেতারা যোগ দেবেন।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেন, দোহা একক কোনো পদক্ষেপ নয়, বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে। ইতোমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ইসলামি বিশ্বকে সতর্ক করে বলেন, শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত না থেকে যৌথ সামরিক অপারেশন সেল গঠন করতে হবে। ফলে সম্মেলনে শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপের দিকেও অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে।

গাজা যুদ্ধ ছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে হামলা চালিয়েছে। এতে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে পড়েছে। এ অবস্থায় কাতারসহ উপসাগরীয় দেশগুলো নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X