কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত

নিহত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
নিহত ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে তারা নিহত হন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের জেনিনা এলাকায় একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চার সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন সেনা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত চার সেনার নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, মেজর ওমরি চাই বেন মোশে (২৬), লেফটেন্যান্ট এরান শেলেম (২৩), লেফটেন্যান্ট এতান অবনার বেন ইৎসহাক (২২) এবং লেফটেন্যান্ট রন আরিয়েলি (২০)। এদের মধ্যে মেজর বেন মোশে ছিলেন একটি কোম্পানির কমান্ডার।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তায় মাইন পরিষ্কার করছিল। এ সময় এর পেছনে দুটি হামভি গাড়ি চলছিল। এর মধ্যে একটি হামভি পাশের দিকে সরতেই একটি শক্তিশালী বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই চার সেনা প্রাণ হারান এবং তিনজন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুইজন মাঝারি আহত। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X