কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে যৌন ব্যবসা চক্রের প্রধান গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অসহায় নারীদের শোষণ-নির্যাতনের এবং তাদের দিয়ে যৌন ব্যবসা করাচ্ছে একটি চক্র। এ নিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি প্রকাশের পর ইউএইর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। অবশেষে চক্রটির মূল হোতা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তবে দেশটির কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রকাশ্য কোনো ঘোষণা দেয়নি। ইউএইর আদালতে মোসিগাকে তোলা হয়েছে কি না বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র বলছে, তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে।

বিবিসি জানায়, এ ব্যক্তি বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, একটি সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম এক হাজার ডলার দরে নারী সরবরাহ করতে পারবেন। তাকে টাকা পরিশোধ করলে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো যাবে বলেও তিনি জানান।

মোসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী। তারা জানান, চাকরি ও সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে তাদের দুবাই এনে যৌনকর্মে বাধ্য করা হয়। এরপর থেকে তারা এক প্রকারের জিম্মি।

এদিকে গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, মানব পাচারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইউএই কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। মোসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X