কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডাটাবেসের আপডেট প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় ১১টি দেশের ১৫৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলজাজিরা, রয়টার্স ও ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে বলা হয়, নতুন তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে।

অভিযুক্ত বেশিরভাগই কোম্পানিই ইসরায়েলভিত্তিক। কিছু কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক। এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের ভূমি দখলে সহায়তা করছে।

কোম্পানিগুলো ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের হয়ে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ২০২৩ সালে প্রকাশিত তালিকার সর্বশেষ আপডেট এটি। এবার ৬৮টি নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। আগের তালিকা থেকে সাতটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা আর কোনো সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে জড়িত নেই।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। দখলদারদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X