নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ বিএনপি নেতা মফিজুল ইসলাম। ছবি : সংগৃহীত
গুলিবিদ্ধ বিএনপি নেতা মফিজুল ইসলাম। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি নেতা মফিজুল ইসলামকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ মফিজুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি নবীনগর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও শহীদ আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, বিদ্যাকুট ইউনিয়নে বিএনপির এক কর্মসূচি শেষে রিকশাযোগে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে রিকশা থামানোর মুহূর্তে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কেউ সরাসরি গুলি করতে দেখেনি, তবে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছায় অনেকে। স্থানীয় বাসিন্দা বিল্লাল ও মুতালিব মিয়া জানান, আমরা গুলির আওয়াজ শুনে ছুটে যাই, দেখি রিকশার পাশে মফিজুল মাটিতে পড়ে ছিলেন।

গুলিবিদ্ধ মফিজুলের বড় ভাই মিজানুর রহমান বলেন, মানুষের চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি ভাই পড়ে আছেন। পরে তাকে দ্রুত নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মফিজুলের পিঠের নিচে কোমরের কাছে দুটি গুলি লেগেছে। রক্তচাপ অত্যন্ত কম থাকা এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X