চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালঘরে আগুন, কৃষক অগ্নিদগ্ধ

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাবনার চাটমোহরে মাঝরাতে আগুনে পুড়ছিল গোয়ালঘর। গোয়ালে বাঁধা ছিল প্রিয় মহিষ জোড়া। দুটি মহিষ ও ছাগলকে আগুনের উত্তাপে ছটফট করতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে গোয়ালে প্রবেশ করেন কৃষক মাসুদ সরকার। কোনো রকমে কেটে দেন দগ্ধ মহিষের গলার রশি। দগ্ধ হন মাসুদ সরকারও।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাঝরাতে উপজেলার রামনগর গ্রামে ঘটে এ ঘটনা।

মাসুদ সরকার জানান, প্রতিদিনের মতো মশার কয়েল জ্বালিয়ে দিয়ে মহিষ ও ছাগল বেঁধে ঘুমিয়ে পড়েন তারা। রাত সাড়ে ১১টার দিকে তার মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। উঠে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। আগুন পড়ছে মহিষ ও ছাগলের শরীরে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তিনি।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় তিন লাখ টাকা দামের দগ্ধ মহিষ দুটি বেঁচে থাকলেও মারা গেছে ছাগলটি।

খবর পেয়ে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মূসা নাসের চৌধুরী মাসুদ সরকারের বাড়িতে যান। এ সময় তিনি মহিষ ও মাসুদ সরকারের চিকিৎসার জন্য দশ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X