সুজন চৌধুরী, আলীকদম (বান্দরবান)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে মিষ্টি হাসি

মিষ্টিকুমড়া। ছবি : কালবেলা
মিষ্টিকুমড়া। ছবি : কালবেলা

বান্দরবানের পার্বত্য উপজেলা আলীকদমে পাহাড়ি কৃষকদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে মিষ্টিকুমড়া চাষ। অল্প পুঁজি, সহজ পরিচর্যা ও বাজারে ভালো দাম থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ ফসলটি।

উপজেলার কুরুকপাতা, চৈক্ষ্যং ও নয়াপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, পাহাড়ের ঢালে ও সমতল জমিতে ঘন সবুজ কুমড়ার লতা ছড়িয়ে আছে চারপাশে। প্রতিটি গাছে ঝুলছে বড় বড় মিষ্টিকুমড়া। কৃষকদের মুখে এখন মিষ্টি হাসি।

স্থানীয় রায় বাহাদুর ত্রিপুরা বলেন, আমি সাত কানি জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। শুরুতে খরচ হয়েছে প্রায় ৮৫ হাজার টাকা। এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার টাকার কুমড়া বিক্রি করেছি। আরও অনেক কুমড়া মাঠে আছে। সব মিলিয়ে ৫০ হাজার টাকার মতো লাভ হয়েছে। আরও বিক্রি করতে পারব।

মংচাপাড়ার বাসিন্দা লালা মার্মা বলেন, আলীকদমে প্রচুর মিষ্টিকুমড়া চাষাবাদ হয়েছে। আমি তিন কানি পাহাড়ের ঢালু জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। এতে প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে প্রায় ৬১ হাজার টাকার বিক্রি করেছি। আরও দুবার বিক্রি করতে পারব। সব মিলিয়ে আমার ৩০ হাজার মতো লাভ থাকবে। যদি পরিবহন খরচ কম হতো লাভবান হতাম।

আরেক কৃষক রিদুয়ান ইসলাম জানান, এ ফসলের যত্ন কম, ফলন বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি কুমড়ার দাম ১৫ থেকে ২৫ টাকা, ফলে লাভও ভালো হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, আগামী মৌসুমে আরও বেশি জমিতে কুমড়া চাষ করবেন। স্থানীয়ভাবে কুমড়া সংরক্ষণ ও বিপণনের ব্যবস্থা হলে এ ফসল হতে পারে আলীকদমের অন্যতম অর্থকরী ফসল।

আলীকদমে আড়তদার আবুল কালাম বলেন, এবার আলীকদমে মিষ্টিকুমড়ার উৎপাদন খুবই ভালো হয়েছে। কৃষকরা পরিশ্রম করে মানসম্মত কুমড়া তুলেছেন। বাজারে এখন প্রচুর সরবরাহ রয়েছে, ফলে দামও স্থিতিশীল আছে। স্থানীয় বাজার ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে পাইকাররা এসে কুমড়া নিয়ে যাচ্ছেন। এতে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি স্থানীয় বাজারও চাঙ্গা হয়েছে। যদি পরিবহন ও সংরক্ষণের ভালো ব্যবস্থা হয়, তাহলে আগামী বছর বেশি পরিমাণে মিষ্টিকুমড়া উৎপাদন ও বেচাকেনা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা কালবেলাকে বলেন, আলীকদমের আবহাওয়া ও মাটি মিষ্টিকুমড়া চাষের জন্য উপযুক্ত। এবারে প্রচুর পরিমাণে মিষ্টিকুমড়া চাষাবাদ হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ, মানসম্মত বীজ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা চাই আগামীতে এ ফসল বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X