কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধে নিহত ৫ ছেলে, ৩৬ নাতিপুতি নিয়ে বাস বৃদ্ধ দম্পতির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধ্বংসস্তূপে ডুবে থাকা শহরটির নাম গাজা। এই ধ্বংসস্তূপের আকাশে বাতাসে এখনো মিশে আছে বারুদের ধোঁয়া আর ক্ষুধার্ত নিঃশ্বাস। আর সেখানে দাঁড়িয়ে এক দম্পতি হামেদ ও রিদা আলিওয়া। পুরো এক প্রজন্মকে হারিয়েও যেন খুঁজে নিয়েছেন আশার আলো।

দুই বছরের দীর্ঘ যুদ্ধে তাদের পাঁচ ছেলের সবাই নিহত হয়েছেন। এখন ৬৩ বছরের হামেদ ও ৬০ বছরের রিদা নিজেদের সন্তান হারিয়ে এই ৩৬ জন এতিম নাতি-নাতনিকে লালনপালন করার গুরুদায়িত্ব নিয়ে নিয়েছেন নিজেদের কাঁধে। কিন্তু অনাথ এই ৩৬ জন নাতি-নাতনিকে লালনপালন করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা।

রিদা আল জাজিরাকে বলেন, এই শিশুদের যত্ন প্রয়োজন। তাদের খাবার, পানি এবং বিশেষ মনোযোগ প্রয়োজন। এটা বিশাল এক দায়িত্ব যা তাকে প্রচণ্ড চাপ দেয়। তিনি তার ছেলেদের হারানোর বেদনা লুকোতে পারেন না। ছেলেরাই ছিল তার সবকিছু। আর এখন, ব্যথিত মন নিয়ে তিনি তাদের আহত সন্তানদের দেখাশোনা করছেন। প্রতিদিন সকালে হামেদ ও রিদা ঘুম থেকে ওঠেন, নিজেদের জন্য নয়, বরং এই ছোট বাচ্চাদের জন্য। যারা এখন তাদেরকেই মা বাবা হিসেবে চেনে।

ক্লান্ত কণ্ঠে হামিদ বলেন, রাতে ড্রোনের শব্দে ঘুম আসে না তাদের। তারা ভয়ে থাকেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী এ পরিবারটি গাজার সামগ্রিক মানবিক বিপর্যয়ের এক প্রতিচ্ছবি।

প্যালেস্টাইনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত গাজায় ৩৯,০০০-র বেশি শিশু হারিয়েছে তাদের বাবা-মা কে। এর মধ্যে প্রায় ১৭ হাজার শিশু হারিয়েছে মা-বাবা উভয়কেই।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X