পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে ১১ দিন ধরে যুবকের বাড়িতে প্রেমিকা, উধাও প্রেমিক

পীরগাছা থানা। ছবি : সংগৃহীত
পীরগাছা থানা। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন এক প্রেমিকা। বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে আলিফ নিজে সটকে পড়েছেন। ঘটনাটি উপজেলার ইটাকুমারি ইউনিয়নের একটি গ্রামের।

জানা যায়, স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত ওই প্রেমিকার সঙ্গে একই ইউনিয়নের আলিফ নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর ধরে চলা সেই সম্পর্কের জেরে গত ২১ অক্টোবর ওই আলিফ তার প্রেমিকাকে কলেজ থেকে বিয়ে করার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে প্রেমিকের বাবা-মা ছেলেকে বকাঝকা করে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে দেন।

এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন সালিশ বসালেও বিষয়টি সমাধান হয়নি।

প্রেমিকার অভিযোগ, আলিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সে গোপনে ভিডিও ধারণ করে রেখেছে এবং হুমকি দিচ্ছে— আমি যদি তাদের বাড়ি থেকে না যাই, তবে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে।

এদিকে মেয়ের বাবা আলিফসহ চারজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে এসআই শফিকুল ইসলাম ও এসআই শাহআলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, ওসির নির্দেশনা ছাড়া তারা ওই তরুণীকে উদ্ধার করতে পারবেন না।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X