কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র, প্রতিক্রিয়া জানাল ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগকে ‘অযৌক্তিক ও হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি ওঠার পর তেহরান বলেছে, এটি ইরানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার ‘রাজনৈতিক প্রচেষ্টা’ ছাড়া কিছু নয়।

সোমবার (১০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘায়ি বলেন, আমরা মনে করি ইসরায়েল এমন এক হাস্যকর অভিযোগ এনে ইরানের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে।

গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্স ২০২৪ সালের শেষের দিকে মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নেইগারকে হত্যার পরিকল্পনা করে। তারা বলেন, ষড়যন্ত্রটি নস্যাৎ করা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই, যদিও তারা কোনো প্রমাণ দেননি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে বলে, ইরানের পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক মেক্সিকোতে ইসরায়েলের রাষ্ট্রদূতের ওপর হামলার চেষ্টা করেছিল, যা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।

তবে মেক্সিকোর পররাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমাদের কাছে রাষ্ট্রদূতের ওপর কোনো হামলার চেষ্টার বিষয়ে কোনো তথ্য নেই। মেক্সিকো কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ব্যাহত করেনি।

মেক্সিকোতে ইরানের দূতাবাস এক বিবৃতিতে এই অভিযোগকে ‘বড় মিথ্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের প্রচেষ্টা’ বলে উল্লেখ করে। এত বলা হয়, মেক্সিকোর স্বার্থের বিরুদ্ধে কিছু করা মানে আমাদের নিজেদের স্বার্থের বিরুদ্ধাচরণ করা।

বাঘায়ি বলেন, অভিযোগটি এতটাই হাস্যকর যে, আমাদের মনে হয়েছে এটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ারও প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X