কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলেও দখলদারের হামলা কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত সেখানে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত।

খান ইউনিসে গতকাল যেখানে হামলা চালানো হয়েছে, সেখানকার বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না।

যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২৪১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েল এখন কেন তাঁবুতে হামলা করছে, তার কোনো ব্যাখ্যা নেই।

আলজাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ২৫ মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যুও ৬৯ হাজার ছাড়িয়েছে।

শনিবার নিহতদের মধ্যে এক ফিলিস্তিনি মধ্যাঞ্চলীয় বুরেজি শরণার্থী শিবিরে হামলায় মারা গেছেন বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে।

গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করার অভিযোগে বাকি দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যু ৬৯ হাজার ১৬৯ জনে দাঁড়িয়েছে।

অনেক মৃতদেহ শনাক্ত হওয়ার পর এবং ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর সংখ্যাটা এখানে দাঁড়িয়েছে বলে ভাষ্য তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X