কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহে ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদিতে অভিযান। পুরোনো ছবি
সৌদিতে অভিযান। পুরোনো ছবি

সৌদিতে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত এক সপ্তাহে নিজ নিজ দেশে ফেরত গিয়েছেন তারা।

রোববার (১৬ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এক সপ্তাহে ১৪ হাজার ৯১৬ প্রবাসীকে দেশ থেকে ফেরত পাঠিয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গালফ নিউজ জানিয়েছে, গত ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা মোট ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করে। পিক ট্রাভেল ও কর্মসংস্থানের মৌসুম সামনে রেখে এ অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেপ্তারদের মধ্যে ১৪ হাজার ২৭ জন আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৮১ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। গ্রেপ্তারদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ৪ হাজার ৭৮৪ জনকে চূড়ান্তভাবে দেশে ফেরত পাঠাতে কার্যক্রম সম্পন্ন করানো হয়েছে এবং ১৪ হাজার ৯১৬ জনকে মামলা নিষ্পত্তির পর দেশে ফেরত পাঠানো হয়েছে।

সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে এক হাজার ৯২৪ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। এছাড়া ৩২ জন সৌদি আরব থেকে অবৈধভাবে বের হতে চাওয়ার সময় ধরা পড়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X