মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার গ্রামীণ পরিবহনের বাসে আগুন 

গ্রামীণ পরিবহন নামের মিনি বাসে আগুনের ক্ষতচিহ্ন। ছবি : কালবেলা
গ্রামীণ পরিবহন নামের মিনি বাসে আগুনের ক্ষতচিহ্ন। ছবি : কালবেলা

সাভারের আশুলিয়ায় ‘গ্রামীণ পরিবহন’ নামের একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে। এদিকে পুরো ঘটনার পেছনে নাশকতার গন্ধ পাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে যাত্রী পরিবহন শেষে ‘গ্রামীণ পরিবহন’ নামের ৩২ সিটের মিনি বাসটি সড়কের পাশে রেখে যান চালক মো. পিন্টু। পরে ভোররাতে চালকের সহযোগী বাসটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পাশের ওয়াশরুমে যান। ভোররাত প্রায় পৌনে ৫টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান বাসের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং সিটে আগুন জ্বলছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা বলছেন, রাতের অন্ধকারে এ ধরনের ঘটনা আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। একইসঙ্গে এর পেছনে কোনো সংগঠিত নাশকতা আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ।

বাসচালক মো. পিন্টু বলেন, ‘আগুনে সব সিট পুড়ে গেছে। গাড়িটা ৩২ সিটের। দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশও আসে।’

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থলের কাছে পুলিশের টহল দল ছিল। তারা দ্রুত এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বটতলা এলাকায় আলিফ পরিবহন নামে পার্ক করা বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে এখনো কোনোও হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাসটি রাস্তার পাশে পার্কিং করে খাবার কিনতে যান চালক। ঠিক সেই সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা গোপনে বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসের বেশিরভাগ অংশই পুড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X