মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর মাছের বাজারে অভিযান, অতঃপর...

বোয়ালিয়া মাছবাজারে এ বিশেষ অভিযানে প্রশাসন। ছবি : কালবেলা
বোয়ালিয়া মাছবাজারে এ বিশেষ অভিযানে প্রশাসন। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে ‘জাটকা ইলিশে সয়লাব বাজার, তদারকি নেই প্রশাসনের’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পর মাছের বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া মাছবাজারে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত ফেসবুক আইডি uno Bakerganj (উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ) থেকে সন্ধ্যা ৬টায় পোস্ট করেন।

অভিযানের নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ অভিযানের বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, আমরা জানতে পেরেছি উপজেলার বোয়ালিয়া বাজারে জাটকা মাছ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে জাটকা মাছ বিক্রির অপরাধে খুচরা মাছ বিক্রেতা ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মাছের বাজারে জাটকা সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

তবে স্থানীয়রা বলেন, উপজেলা নাকের ডগায় এমএ বাড়ি বাজারে মাছের আড়ত রয়েছে প্রতিদিন ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত মণকে মণ জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় হয়। সেখানে সকালে অভিযান পরিচালনা করলে অনেক জাটকা ইলিশ পেত। দুপুর ১২টার দিকে দায়সারা জাটকা ইলিশের অভিযান করা হয়েছে মানে লোক দেখানো।

জাটকা অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের যখন সময় হয়েছে তখন অভিযান চালিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X