ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকে আগুন। ছবি : কালবেলা
বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকে আগুন। ছবি : কালবেলা

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখা অফিসের বারান্দায় পেট্রোল ঢেলে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে গেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

ধুনট থানা পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা জানান, গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী শাখা কার্যালয় রয়েছে। রোববার রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর তারা ব্যাংকের বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এতে ব্যাংকের একটি ব্যানার ও একটি চেয়ার পুড়ে যায়। তবে ঘটনার পরপরই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে বড় কোনো ক্ষতি হয়নি।

ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, স্যারদের কথা মতো আমি বারান্দায় সজাগ ছিলাম। রাত ৩টার দিকে জরুরি প্রয়োজনে বারান্দা থেকে ভেতরের দিকে গেলে এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা প্রস্তুত ছিলেন। আগুন নিয়ন্ত্রণের জন্য বালু ও পানি সংরক্ষণ করেছিলেন। নিজেরাও জেগে ছিলেন।

তিনি বলেন, নৈশপ্রহরী বারান্দা থেকে ভেতরে প্রবেশ করা মাত্র দুর্বৃত্তরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় বিশেষ কোনো ক্ষতি হয়নি।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X