শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার তারিখ জানাল তিন দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। আজ বোরবার পবিত্র জিলহজ মাসের চাঁদ না দেখা যাওয়ায় আগামী ২৯ জুন বৃহস্পতিবার এসব দেশ ঈদুল আজহা উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এখনো চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। আজ রোববার সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।

জিলকদের ২৯তম দিন আজ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি আজ চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে তাহলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সেই সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে আগামীকাল সোমবার (১৯ জুন)।

চাঁদ দেখাবিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে।

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এদিন নামাজ শেষে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X