কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

স্বজনদের সঙ্গে অভিযুক্তদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
স্বজনদের সঙ্গে অভিযুক্তদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ইসরায়েলসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ইয়েমেন। দেশটিতে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি বিশেষ অপরাধ আদালত এ রায় দিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথি গণমাধ্যমের দাবি, অভিযুক্তরা মার্কিন, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ড সর্বসাধারণের সামনে কার্যকর করা হবে যাতে অন্যদের জন্য ‘উদাহরণ’ হিসেবে কাজ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলায় মোট ২০ জনকে বিচার করা হয়। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষকে ১০ বছরের কারাদণ্ড এবং আরেক ব্যক্তিকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

হুথি গণমাধ্যম জানায়, মোসাদের কর্মকর্তারা অভিযুক্ত ইয়েমেনি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। তাদের দেওয়া তথ্যে ‘সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা’ হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বহু মানুষ নিহত হয় এবং বড় ধরনের অবকাঠামো ধ্বংস হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর হুথিরা লোহিত সাগর দিয়ে ইসরায়েলমুখী জাহাজে আক্রমণ শুরু করে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে যৌথ বিমান হামলা চালায়। তবে হুথিরা গত মাসের গাজায় যুদ্ধবিরতির পর এসব আক্রমণ স্থগিত রেখেছে।

অন্যদিকে ইসরায়েলও গত এক বছরে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে জ্বালানি মজুতাগার, বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দরসহ বহু স্থাপনা ধ্বংস হয় এবং অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যু ঘটে। এছাড়া গত আগস্টে হুথিরা নিশ্চিত করে যে, একটি ইসরায়েলি হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওই নিহত হন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X