কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীর-গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তিনজন নিহত ছাড়াও আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

গাজায় নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম ইউসুফ সালেম রাদওয়ান (২৫)। গাজার খান ইউনিস এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে ইউসুফের নিহতের বিষয়টি নিশ্চিত করেনি তারা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইসরায়েল ও গাজাকে পৃথককারী সীমান্ত বেড়ার পাশে জড়ো হয়ে দাঙ্গাকারীরা বেশ কয়েকটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে। জেনিন শরণার্থী শিবিরে হামলার বিষয়েও তেমন কোনো তথ্য দেয়নি ইসরায়েল। তবে সেখানে ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করেছে তারা।

এর আগে গত রোববার অবরুদ্ধ গাজা থেকে বের হওয়ার একমাত্র পথ বেইত হ্যানউন ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে গাজা থেকে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি কাজে যোগ দিতে পারছেন না। এর প্রতিবাদেই রাস্তায় নেমে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ারগ্যাস ছুঁড়লে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়।

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের মারা গেছে মাত্র ২৭ জন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি এলাকায় হাজার হাজার বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১০

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১১

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১২

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৩

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১৬

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১৭

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১৮

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৯

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

২০
X