রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তাড়া করে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনে ইসরায়েলের ফোর্স। ছবি : আনাদোলু
ফিলিস্তিনে ইসরায়েলের ফোর্স। ছবি : আনাদোলু

তাড়া করে ১৫ বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের স্পেশাল ফোর্স। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় অভিযান চালানোর সময় তাড়া করে তাকে হত্যা করা হয়। মানবাধিকার সংগঠনের করাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বুধবার জেনেভাভিত্তিক ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনালের (ডিসিআইপি) ফিলিস্তিনি শাখা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার জেনিনের আশ্রয়শিবিরে দাদার বাসা থেকে ফেরার পথে রাফাত ওমর আহমাদ খামায়েশ নামের এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি ফোর্স।

ডিসিআইপি জানিয়েছে, বাসা থেকে বের হয়ে রাফা দেখতে পায় যে ইসরায়েলি ফোর্স তিনটি গাড়ি নিয়ে তার বাবার বাড়ির পাশে একটি বাড়ি ঘিয়ে এক ব্যক্তির খোঁজ করে। এ সময় সে চিৎকার করে সবাইকে সতর্ক করে পালিয়ে গেলে ফোর্স তাকে তাড়া করে। পরে ফোর্স তাকে ১০ মিটার দূর থেকে গুলি করে হত্যা করে।

সংগঠনটি জানিয়েছে, ফোর্সের ছোড়া গুলিটি ওই কিশোরের পেট দিয়ে ঢুকে বুকের ডানদিকের উপরের দিক দিয়ে বের হয়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জেনিনের ইবনে সিনা হাসপাতালের তথ্যমতে ওই শিশুকে যখন হাসপাতালে আনা হয় তখন সে অচেতন ছিল। হয়তো হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এর আগে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তিনজন নিহত ছাড়াও আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে ইসরায়েলি ফোর্সের হামলায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় ২৪০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৪৬ জন শিশু রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X