কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের স্মোক বোমার জবাবে টিয়ার শেল ছুড়ল লেবানন

গত কয়েক মাস ধরেই সীমান্তে লেবানন ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। ছবি : সংগৃহীত
গত কয়েক মাস ধরেই সীমান্তে লেবানন ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। ছবি : সংগৃহীত

শুধু ফিলিস্তিন নয় সীমান্তবর্তী লেবাননকেও হুমকি হিসেবেই দেখে ইসরায়েল। লেবাননের কট্টরপন্থি শিয়া সশস্ত্র ধর্মীয় গোষ্ঠী হিজবুল্লার কাছে বেশ কয়েকবার নাকানিচুবানি খেয়েছে ইসরায়েলের সেনারা। এবার সেই লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়াল ইসরায়েলের সেনাবাহিনী।

আলজাজিজার খবরে বলা হয়েছে, সংঘাতের জের ধরে ইসরায়েলি বাহিনী লেবাননের সেনাদের ওপর স্মোক বোমা ছুড়ে মারে। পাল্টা প্রতিশোধ নিতে লেবানিজ সেনারা ইসরায়েলি সেনাদের উদ্দেশে টিয়ার শেল ছোড়ে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, প্রথমে লেবানন আক্রমণ শুরু করেছে।

গত কয়েক মাস ধরেই সীমান্তে লেবানন ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলার সময় লেবানন থেকে রকেট ছোড়া হলে এই উত্তেজনা চরমে পৌঁছায়। এ সময় শিয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও সমর্থকরা ইসরায়েলি সেনাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায়, ইসরায়েলি সেনাদের বহর নির্ধারিত সীমানা অতিক্রম করে এবং লেবানিজ সেনাদের ওপর স্মোক বোমা ছুড়ে মারে। এর আগে নির্ধারিত সীমানা বরাবর ইসরায়েলি সেনাদের তৈরি এক মাটির দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় লেবাননের সেনারা।

ইসরায়েলি সেনাদের সঙ্গে চেবা ফার্মস এবং কাফার চৌবা পাহাড়ে এই সংঘাতে জড়ায় লেবানিজ সেনারা। এই এলাকাগুলো একটি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় এবং অপরটি ১৯৮১ সালে দখল করে নেয় ইসরায়েলি সেনারা। যদিও এই দখলকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়নি।

দখলকৃত এসব এলাকা ফেরত দেওয়ার জন্য সিরিয়া বারবার আবেদন করে আসলেও তা ছাড়তে নারাজ ইসরায়েল। অন্যদিকে এই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে লেবাননও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১০

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১১

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৩

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৪

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৭

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৮

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৯

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

২০
X