কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ বছর পর সৌদিতে দূতাবাস খুলল ‍সিরিয়া

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

কয়েক মাস ধরেই সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে তোড়জোড় শুরু করে সৌদি আরব ও সিরিয়া। দুপক্ষের প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ ১২ বছর পর রিয়াদে দূতাবাস খুলেছে সিরিয়া।

সিরিয়ার সংবাদপত্র আল ওয়াতান জানিয়েছে, কূটনৈতিক কাজ পুনরায় শুরু করতে গত শনিবার রিয়াদে গেছেন সিরিয়ার কনসাল জেনারেল ইহসান রামান। এর মাধ্যমে পুনরায় সৌদিতে ‍সিরিয়ার দূতাবাসের দরজা খুলেছে।

গত মে মাসে সৌদি আরব দামেস্কে নিজেদের কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এরপরই বাশার আল আসাদ সরকার রিয়াদে তাদের মিশনের কাজ শুরু করল।

ইহসান রামান বলেছেন, রিয়াদে সিরিয়ার দূতাবাস সব সিরীয়র প্রতিনিধি হিসেবে কাজ করবে। সৌদিতে অবস্থান করা সিরীয়দের সেবা দেবে। সিরিয়ার নাগরিকদের সবচেয়ে ভালো সেবা দিতেই দূতাবাস চালু করেছে দামেস্ক। বিশেষ করে যাদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পাসপোর্ট দিতে কাজ করবে দূতাবাস।

মূলত গৃহযুদ্ধ শুরু হলে ২০১১ সালে সিরিয়াকে আরব দেশগুলোর জোট আরব লিগ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে অন্যান্য আরব দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সিরিয়া।

তবে সৌদিসহ অন্যান্য আরব দেশ সিরিয়া নিয়ে অবস্থান বদলাতে শুরু করলে চলতি বছরের এপ্রিলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফরে যান। ২০১১ সালে দুই দেশের সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল সিরিয়ার সরকারি কোনো প্রতিনিধির প্রথম সৌদি সফর। ‍সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মেরামতের প্রচেষ্টা শুরু হয়। এরপর চলতি বছরের মে মাসে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানালে দুই দেশের সম্পর্ক পুরোপুরি জোড়া লাগে। আসাদের সফরের আগে অবশ্য সিরিয়াকে আরব লিগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X