কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কাসেম সুলেইমানির মূর্তি নিয়ে উত্তপ্ত সৌদি-ইরান সম্পর্ক

খেলার মাঠে আবক্ষ মূতি। ছবি : এক্স
খেলার মাঠে আবক্ষ মূতি। ছবি : এক্স

দীর্ঘ ৭ বছরের অচলায়তন ভেঙে চলতি বছরের মার্চে কূটনৈতিক সম্পর্ক জোড়া দেয় সৌদি-ইরান। এরপর ধাপে ধাপে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছিল উপসাগরীয় দেশ দুটি। কিন্তু মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দুই খেলোয়াড়ের মধ্যে নতুন টানাপোড়েন শুরু হয়ে গেছে। যার মূলে রয়েছে মার্কিন হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সুলেইমানির একটি আবক্ষ মূর্তি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগের একটি ম্যাচে মাঠে নামার কথা ছিল সৌদি আরবের ক্লাব ইত্তেহাদ ও ইরানের সেপাহান এফসির। ইরানের নাগাশ-ই জাহান স্টেডিয়ামে ম্যাচটি গড়ানোর কথা ছিল। কিন্তু মাঠের প্রবেশপথে রাখা হয়েছিল ইরানি জেনারেল কাসেম সুলেইমানির একটি আবক্ষ মূর্তি, যা ক্ষুব্ধ করে সৌদি ক্লাবটিকে। এর জেরে মাঠে নামবে না বলে সাফ জানিয়ে দেয় সৌদির ক্লবটি। ফলে, ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয় আয়োজকদের।

প্রতিবেদনে বলা হয়, এমন সময় ম্যাচটি স্থগিত করা হলো, যখন দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রিয়াদ-তেহরান। তবে, এ ঘটনা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি-ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবকে ক্ষুব্ধ করবে।

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় তিক্ত ভুলে গিয়ে কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি-ইরান। এর আগে, সাপে-নেউলে সম্পর্কের কারণে দেশটির মধ্যকার জাতীয় ও ক্লাব পর্যায়ের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতো।

গেল মাসে দীর্ঘ অচলায়তন ভেঙে সৌদি ও ইরানের ফুটবল দল ও ক্লাবগুলো একে অন্যের মাঠে খেলার ঐতিহাসিক এক চুক্তি করে। যার অধীনে গেল ১৯ সেপ্টেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের তেহরানে অ্যাওয়ে ম্যাচ খেলে। এর আগে, ২০১৬ সালে সবশেষে ইরানের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল সৌদির একটি ক্লাব।

সোমবারের মূর্তিকাণ্ডের পর বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে- এশিয়ান ফুটবল কনফেডারেশন-এফসি। যেখানে বলা হয়, খেলোয়াড়, দর্শক ও ম্যাচসংশ্লিষ্ট সবার নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিব্ধ তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে দেখবে তারা।

২০২০ সালের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলেইমানি। যিনি দেশের বাইরে ইরানের প্রভাব বাড়াতে বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিতেন। ইরানিদের চোখে সুলেইমানি ছিলেন মহানায়ক। তবে, নিহত ওই জেনারেলকে সন্ত্রাসী হিসেবেই দেখত যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র সৌদি আরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X