কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টোকিওর হোটেলগুলোকে সতর্ক থাকার নির্দেশ

টোকিও’র হোটেলগুলোকে তথ্য বিনিময় নিয়ে সতর্ক করল জেএফটিসি। ছবি : সংগৃহীত
টোকিও’র হোটেলগুলোকে তথ্য বিনিময় নিয়ে সতর্ক করল জেএফটিসি। ছবি : সংগৃহীত

টোকিওর ১৫টি অভিজাত হোটেলকে রুম ভাড়া সংক্রান্ত তথ্য বিনিময়ের বিষয়ে সতর্ক করেছে জাপানের ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি)। তারা জানিয়েছে, এসব তথ্য বিনিময় অ্যান্টি-মোনোপলি আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

জেএফটিসি এক বিবৃতিতে জানায়, ইম্পেরিয়াল হোটেল ও নিউ ওতানিসহ শহরের শীর্ষ হোটেলগুলো নিয়মিত বৈঠকে মিলিত হচ্ছিল। এসব বৈঠকে তারা রুমের দখল হার, গড় ভাড়া, রুমপ্রতি আয়, আগাম বুকিং এবং ভবিষ্যতের ভাড়া নির্ধারণ নিয়ে তথ্য আদান-প্রদান করছিল।

কমিশনের মতে, এই ধরনের কর্মকাণ্ড বাণিজ্যে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করতে পারে, যা জাপানের প্রতিযোগিতা আইনে নিষিদ্ধ। প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্ক করে ভবিষ্যতে এমন কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

টোকিও’র হোটেলগুলোকে তথ্য বিনিময় নিয়ে সতর্ক করল জেএফটিসি। ছবি: সংগৃহীত

কমিশন আরও জানায়, কার্টেল ও বিড-রিগিংয়ের মতো কৌশলও এই ধরনের বেআইনি সীমাবদ্ধতার মধ্যে পড়ে।

জাপানে বর্তমানে পর্যটক সংখ্যা বাড়ার পাশাপাশি শ্রম ঘাটতি ও মুদ্রাস্ফীতির কারণে হোটেল ভাড়াও বেড়ে গেছে। গবেষণা সংস্থা ‘টোকিও শোকো রিসার্চ’ জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানের হোটেলের গড় রুম ভাড়া ছিল ১৬ হাজার ২৮৯ ইয়েন (প্রায় ১১০ ডলার), যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। কোভিড মহামারির সময় এই ভাড়া ছিল ৮ হাজার ১৭১ ইয়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X