কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করল কাতার

ইসরায়েলের হামলায় দুমড়েমুচড়ে যাওয়া ফিলিস্তিনের একটি অ্যাম্বুলেন্স। ছবি : আলজাজিরা
ইসরায়েলের হামলায় দুমড়েমুচড়ে যাওয়া ফিলিস্তিনের একটি অ্যাম্বুলেন্স। ছবি : আলজাজিরা

সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শনিবার (৭ অক্টোবর) এক বিবৃতি দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের সঙ্গে চলমান উত্তেজনা ও সহিংসতার জন্য একমাত্র ইসরায়েল দায়ী।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ শুরু করার অজুহাত হিসেবে এ রকেট হামলাকে ব্যবহার করছে। এ থেকে ইসরায়েলকে থামাতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে কাতার।

এদিকে ইসরায়েলকে দোষারোপের পাশাপাশি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় এর বিকল্প নেই বলেও উল্লেখ করা হয়।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে ৭৫০ জনে দাঁড়িয়েছে।

প্রথমদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন, আজকের নজিরবিহীন রকেট হামলার পর শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি ২২ জন নিহত হয়েছে। তবে এখন ইসরায়েলি স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৭৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিদের এমন মুহুর্মুহু হামলার পরিপ্রেক্ষিতে দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১০

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১২

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৩

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৫

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৬

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৭

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৮

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৯

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০
X